শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদন্ড

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের লামা বাজারে কয়েকটি বেসরকারি ক্লিনিক  ও ফার্মেসিতে অভিযান  পরিচালনা করা হয়।  মঙ্গলবার (১৪ অক্টোবর)  বিকালে লামা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা। এতে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণতা, টেস্ট ফি চার্ট প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের অভিযোগে ‘আলিঙ্গন হসপিটাল’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), এর প্রতিনিধি লানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলাইমান, রোগ নিয়ন্ত্রণক ডাঃ ফরহাদ আহমেদ এ সময় অংশ নেন।
স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও নাগরিকদের অধিকার রক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। মোবাইল কোর্ট ডায়াগনস্টিক সেন্টারসমূহে লাইসেন্সের মেয়াদ, টেস্ট ফির চার্ট প্রদর্শন, সেবার গুণগত অবস্থা এবং পরিচ্ছন্নতাসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে। অন্যদিকে, ফার্মেসিগুলোতে ড্রাগ লাইসেন্স, ওষুধের মেয়াদোত্তীর্ণতা, ফিজিশিয়ান’স স্যাম্পল রাখা এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট ইত্যাদি পরীক্ষা করা হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, লামার নাগরিকদের জন্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এরূপ অভিযান নিয়মিতভাবে জারি থাকবে। স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর