শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগরে ভোররাতের অভিযানে লাকড়ির ঘরে মিলল দুই আগ্নেয়াস্ত্র

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। ভোররাতে প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি)-এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় যৌথ বাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা আজহারুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে পাইপগান জাতীয় দুইটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

তবে অভিযানের সময় মূল আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে সেনা সূত্র।

অভয়নগর আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

স্থানীয়দের ধারণা, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু দুষ্কৃতকারীর গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনীর এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর