শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালকের  লাশ উদ্ধার

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ি থেকে মঙ্গলবার সকালে তার গলিত লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আব্দুল্লাহ (২৫) নামে ওই যুবক শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সাথে আমার শেষ দেখা হয়।প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি।
ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করেন ইউনুস আলি মোড়ল। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।
আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, আমার ভায়ের খুনিদের বিচার চাই।অভাবের সংসার।এখন তার স্ত্রী ও দু’টি সন্তানের ভরনপোষণ দায়িত্ব কে নেবে?
শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।তাকে জবাহ্ করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ‘ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খুনিদের আটকের অভিযান চলছে বলে জানান এই পুলিশ  কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর