মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে সেই আয়েশা হ*ত্যা মামলার আসামি ইয়াকুব আলী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzEzLjYyLjAuNTQgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0B

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর বৃদ্ধা আয়েশা বেগম হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইয়াকুব আলী (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারো মাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইয়াকুব আলী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাঁইড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে। র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৪নং আসামি ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গত ১০ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জেরে আয়েশা বেগম নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় ৪নং আসামি ইয়াকুব আলীকে র‍্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর