শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মতিয়ার রহমান, আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রাইটর। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার)।
মোঃ জিয়াউর রহমান (রাহাদ ট্রেডার্স) সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর