শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

রাণীনগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ‘উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন’র প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা সদরের রেলগেট সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মার্কেটে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করে, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাকিবুল হাসান।

উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলমের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নাছির উদ্দীন, রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, ডা. আনজির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর