শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে কোরআন তেলাওয়াতও চলবে না: হুমায়ুন কবির

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে কোরআন তেলাওয়াতও চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবির।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা জামায়াতের এই নেতা আরও বলেন— যারা বলে ইসলামের কথা যদি মসজিদে বলা হয় তাহলে সাধারণ মানুষ ও মুসুল্লিরা নাকি শুনে শুনে তা বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে।
বিগত দিন যে ফ্যাসিব্যাদী চিত্রটা সেটা যদি ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আগামী নির্বাচন  অবশ্যই ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা চাই ঝুঁকিপূর্ণ নির্বাচন। পিআর তো অধিকাংশ দল চাচ্ছে, কিছুদল শুধু চাচ্ছে না। তবে, আপামর জনগণ পিআরের পক্ষে। আজকে যারা পিআরের বিরোধিতা করছে তারা কিন্তু এক সময় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল না। পরবর্তী তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করেছে।
এ সময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন— বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (পীর সাহেব টেকের হাট, মাদারীপুর)। আরও বক্তব্য রাখেন— জেলা কর্মপরিষদের সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর