শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দ  অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দ  অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কার্যালয়ের কনফারেন্স রুমে এ দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আদম আলী। এ সময় আরো বক্তব্য রাখেন ডাব্লু এইচ ও এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি।
মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।
বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় যার মধ্যে ৭,০০০ জন মৃত্যু বারণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদান উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স( নবম শ্রেণী) পর্যন্ত। জেলায় ৫ লক্ষ ৭ হাজার শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
এ্যাডভোকেসি সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর