শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার সহ আটক ১

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী ক্যাম্পের বিজিবির একটি দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেন। এ সময় এক যুবক সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে দেহতল্লাশি করে এক  কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর