শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ

“ আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার ( ৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, আলোয়াখোয়া মহিলা সমিতির সভানেত্রী ও সাবেক মহিলা ইউপি সদস্য নুরিমা আক্তার, তথ্য আপা রুমি আক্তার, এস.আই জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, এনসিপি’র উপজেলা সমন্বয়ক জয়েন উদ্দীন, উপজেলা জাসদ সভাপতি আনছার আলী(মিঠুন), উপজেলা জাগপা সাধারণ সম্পাদক বজলুর রহমান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ‘ কন্যা শিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষদের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা সৃষ্টি করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, একটা সময় ছিলো, যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশী চাইতো পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারতো না পিতা-মাতারা। কারণ,তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হতো। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশী। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতা-মাতার ধারণারও। নানা রকম বাধা-বিঘœ পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্র বিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মা’র প্রতি বেশী গুরু দায়িত্ব পালন করছে কন্যারা।
তিনি কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়েও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর