শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন কোর্স উদ্বোধন

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর)বিকালে  সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন।
এসময় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সে কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন দুইটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন অষ্টম শ্রেণীর নিচে ঝরেপড়া শিক্ষার্থী অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর