শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরের হাজারো শিক্ষকের শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী আর নেই

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরের শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী আর নেই।
রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে, তিনি গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী ছিলেন গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, এবং সুজন – সুশাসনের জন্য নাগরিক (গোপালপুর উপজেলা কমিটি)-এর সভাপতি। শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান গোপালপুরবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গোপালপুরের শিক্ষা পরিবার ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছে। সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালপুর উপজেলা কমিটির পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়।
“অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী ছিলেন গোপালপুরের হাজারো শিক্ষকের প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে আমরা এক আলোকিত মানুষকে হারালাম।
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসেই এই বরেণ্য শিক্ষকের মহাপ্রয়াণ গোটা শিক্ষা সমাজকে আরও শোকাহত করেছে।
তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর