রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের তিন বিএনপির সদস্য বহিষ্কার

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত সদস্যরা বিএনপির সদস্য পদে থাকাকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী প্রচারণায় ব্যানার ও ফেস্টুনে অংশগ্রহণ করেন। এ ঘটনাকে দলীয় আদর্শ ও সংহতির পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

গত ৪ অক্টোবর (শনিবার) বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

বহিষ্কৃত সদস্যরা হলেন—উত্তর ভুটিয়া গ্রামের মোঃ ইউসুফ আলী, মোঃ তারিকুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ব্যক্তিরা দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়ে জামায়াতে ইসলামী’র যুব বিভাগের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাই তাদেরকে ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ বলেন, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির পদে থেকেও জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর