রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পনের দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো

বান্দরবাব প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ

বান্দরবানে গত পনের দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র রেংনয়া মুরুং (১৫)। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়ার (৯ নংওয়ার্ড) এর  সিংপাস ম্রো এর সন্তান। সে বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের  ৯ম শ্রেনীর ছাত্র।
তার পিতা সিংপাস ম্রো বলেন, আমরা আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুঁজির পরও এখন পাওয়া যায়নি। অসহায় হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, রেংনয়া ম্রো (১৫), পিতা, সিংপাস ম্রো, মাতা সং পুং ম্রো । গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সময় হতে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর,২০২৫ ইং সকাল সাড়ে ১০ টার সময়ে বান্দরবান সদর থানাধীন ডিসি অফিস এরিয়া হতে রেংনয়া ম্রো নিখোঁজ রয়েছে। তার গায়ের রং ফর্সা।
সে নবম শ্রেণির ছাত্র।
 বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজ হতে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁঁজাখুঁজি করা হয়েছে, এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। সেক্ষেত্রে জিডি নং ১৩৪৫ তারিখ- ২৭/০৯/২০২৫  ইং। কেই সন্ধান পেয়ে থাকলে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুনঃ 01706-628887.।
 এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান,এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। আরও নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর