রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে জামায়াতে ইসলামী’র কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতে ইসলামী একটি কর্মশালা আয়োজন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান। এছাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এজন্য ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা আরও বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তারা মনে করে, একমাত্র জামায়াতই পারে একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে। এসময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর