রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে শেষবারের মতো জব্বার মন্ডলের লাশ দেখলেন বাংলাদেশি স্বজনরা

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ

সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫) নামের এক পুরুষের লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
যশোর শার্শা সীমান্তে অদ্য ০১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১৪২৫ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) এবং ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন এর তত্বাবধানে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যম লাশ স্বজনদের দেখানো হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা গ্রামে ভারতীয় নাগরিক  জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। অপরদিকে বাংলাদেশে অবস্থিত জব্বার মন্ডল এর স্বজনদের লাশ দেখানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করা হয়। এ প্রেক্ষিতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর