মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’র গভর্নিং বডির সভাপতি আজিজুল হক বিদ্যুৎসাহী প্রতিনিধি আবদুল জব্বার

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’র গভর্নিং বডির মনোনয়ন দেয়া হয়েছে।
গত (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন এঁর স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়ন দেয়া হয়।
চিঠিতে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক (কাজল) কে সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল জব্বার-কে বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়া হয়।
উক্ত গভর্নিং বডির মনোনয়নকৃত সভাপতি ও বিদ্যুৎসাহী প্রতিনিধি-কে সচেতন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সভাপতি মোঃ আজিজুল হক কাজল জানান, “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’র গভর্নিং বডির সভাপতি পদে মনোনয়ন দেয়ায় আমি কর্তৃপক্ষের প্রতি চিরকৃতজ্ঞ ও মহান রবের শুকরিয়া আদায় করছি।”
বিদ্যুৎসাহী প্রতিনিধি মাওলানা আবদুল জব্বার জানান, “মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’র গভর্নিং বডির বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে আমাকে মনোনয়ন দেয়ায় আমি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি চিরকৃতজ্ঞ ও পাশাপাশি মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করছি।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর