মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে যমুনার শাখা নদী কালিগঙ্গার ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, কালিগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর ফসলি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বহু বছর ধরে এই ভাঙন চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।  স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব নয়।
স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী কয়েক বছরের মধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সরকারি স্থাপনাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদানের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর