মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গুরুদাসপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ের ওই খেলা শুরু হয়।

উদ্বোধন শেষে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ক্রীড়ামোদি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলাগুলোর মধ্যে কাবাডি, হ্যান্ডবল, ফুটবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর