রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে প্রতিটি দূর্গা মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে প্রতিটি দূর্গা মন্দিরে শতভাগ  নিচ্ছিদ্র  নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন  ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় একশত টি আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি প্রঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখা। পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব ঝুটন কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,  নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম,  বিশেষ  অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি। প্রধান পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী আতিকুর রহমান আতিক। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি  তোফায়েল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন,  ছাত্র দলের সদস্য সচিব শহিদুর রহমান মনির।  এসময় উপজেলার সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পূজারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর