মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করলেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সদস্য সচিব প্রলয় কুন্ডুসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও পূজারি বৃন্দ।
মতবিনিময় শেষে গোপালপুর উপজেলার ৫৩টি পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটি ও পূজারুদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা দুর্গোৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে সবাইকে মিলেমিশে উৎসব সফল করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর