রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে আলোর ভুবন পাঠাগারের উদ্যোগ ‎১৮টি পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে আলোর ভুবন পাঠাগার।

‎বাজারের পাশে রাস্তায় ও ছোট গর্তে জমে থাকা পানির সমস্যার সমাধানে সংগঠনটি পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নেয়। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মোট ১৮টি নির্ধারিত পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে এলাকাবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে বাজারের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

‎এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন,
‎”অবশেষে আমাদের সমস্যা সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকটাই স্বস্তি মিলবে।”

‎আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম বলেন,
‎”জনসাধারণের চলাফেরায় কষ্ট দেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই সাথে রাস্তাটি সংস্কারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।”

‎তিনি আরও বলেন, ‎”এই কাজে যারা সহযোগিতা করেছেন—রফিক, জিহাদ, সাদ্দাম, ইয়াসিন, জুবায়ের, রাজিব ও জিসান—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর