মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জে বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত ব্যক্তির পরিবারকে জামায়াতে ইসলামীর নগদ অর্থ সহায়তা

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত ব্যক্তির পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
গতকাল (১৭সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাজমিস্ত্রি মোঃ আব্দুর রহমানের চিকিৎসার জন্য তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা তুলে দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, মহিনন্দ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বাশার ও সেক্রেটারি আতিকুর রহমান গাজীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর