মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আটক 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম চিৎকার চেঁচামেচি করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর