মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মেঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্য নিয়ে লামা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫। সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং,)৷ সকালে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মঈন উদ্দিন এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, লামা পৌরসভার সাবেক মেয়র ও জপলা বিএনপির যুগ্ন আহবায়ক  আমির হোসেন আমু।
আরও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আব্দর রব, লামা উপজেলা জামায়েত ইসলামি আমীর  কাজি মোঃ ইব্রাহিম সহ সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
এসময় নির্বাহী অফিসার মোঃ  মোঃ মঈন উদ্দিন  তাঁর বক্তব্যে বলেন, “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার আমাদের জাতীয় অগ্রযাত্রার জন্য অপরিহার্য। শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। নিরক্ষরতা দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনায় বক্তারা আরও বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের এ যুগে সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল জ্ঞান অর্জনও এখন সমান গুরুত্বপূর্ণ।
জাতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাক্ষরতার বিকল্প নেই।
সকল বয়সী মানুষকে শিক্ষা ও প্রযুক্তি নির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর