মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি)

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

“একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো” এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার কল্যাণে ছয় বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। সমাজ উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি এবার অর্জন করেছে সেরা সংগঠন সম্মাননা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত “আবাম আলোকিত সংগঠন সম্মাননা ২০২৫” অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। এর মধ্যে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বিএসএসকেপি-কে ‘সেরা সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম। এ সময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রাশেদুল্লাহ এবং আঞ্চলিক টিম সদস্য আকন্দ হাসান মাহমুদ।
বিএসএসকেপি কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মাননা আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং ভবিষ্যতে আরও বেশি মানবিক কাজে উৎসাহিত হওয়ার অনুপ্রেরণা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এনায়েত উল্লাহ সিয়াম বলেন, আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সংগঠনের এই অর্জনে আমরা আবাম ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর