মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ

বান্দরবানের লামায় ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা রোধ করতে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায়  উপজেলার লাইনঝিরিতে এই অভিযান পরিচালনা  করা হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্য করার অপরাধে ছয়জন চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ,সহকারী টাউন সাব ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী,সার্জেন্ট শিমুল দেবনাথ, ও কয়েকজন কনস্টেবল এই কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানোর জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর