বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

মোহনপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

শিক্ষার্থীদের প্রকৃতি ও মানবতার সঙ্গে যুক্ত করা এবং বিদ্যালয়কে শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, বরং শেখার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে দিনাজপুরের বীরগঞ্জে জেন্ডার, সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান (চৌধুরী) শাহিনের সভাপতিত্বে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় ও আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোসরিফুল আলম। এছাড়া দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, ৪৮ দিনের বিশেষ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিদ্যালয়ে পরিবেশবান্ধব বাগান পরিচালনা করবে। এখান থেকে হাতে-কলমে শিক্ষা নিয়ে তারা ব্যক্তিজীবনে প্রয়োগ করতে পারবে, যা সমাজ পরিবর্তন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, জেসি বান্ধব গ্রীন স্কুল শিক্ষার্থীদের পরিবেশবান্ধব সবুজায়ন অনুশীলনের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শাহিনুর রহমান (চৌধুরী) শাহিন বলেন, “জেসি বান্ধব গ্রীন স্কুল শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ রাখবে না, বরং প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ শেখাবে। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তারা পরিবেশবান্ধব জীবনযাপন শিখলে সমাজ ও দেশ উপকৃত হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার রবার্ট কমল সরকার। পরে অতিথি ও শিক্ষার্থীরা একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত গ্রীন সবুজ বাগান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর