বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

গোপালপুরে মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডুলুটিয়া প্যারাজান বিলে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর