মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

মারা গেলেন রাণীনগরের প্রবীণ সাংবাদিক বাবলু কর্মকার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শ্রীদাম বাবলু কর্মকার ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে অনেক দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে রাণীনগরের বিভিন্ন মহলের মানুষ শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর