মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে জেলে মৃত্যু!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান প্রামানিক (৫৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর বিলে এই ঘটনাটি ঘটে।

নিহত লোকমান প্রামানিক উপজেলার হরিশপুর মৎস্যজীবিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫-৬ জন জেলে একটি নৌকা নিয়ে সোমবার রাতে বিল মুনসুর বিলে মাছ ধরতে যান। সেখানে মাছ ধরার সময় রাত আনুমানিক দেড়টায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা পানিতে ডুবে যায়। এ সময় একসঙ্গে থাকা অন্য জেলেরা সাঁতরিয়ে উঠতে পারলেও লোকমান উঠতে পারেনি। এরপর লোকমানকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর