মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে খোলা বাজারে আটা বিক্রির কার্যক্রমের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও স্বল্প আয়ের মানুষদের সুলভ মূল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। রাণীনগর টিএন্ডটি অফিস সংলগ্ন ও সিম্বা বাজার এই দুইটি পয়েন্টে (ওএমএস) ডিলারের মাধ্যমে ভর্তুকী মূল্যে আটা বিক্রয় করা হচ্ছে।

সোমবার সকালে উপজেলা টিএন্ডটি অফিস সংলগ্ন পয়েন্টে ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, ডিলার মুক্তার হোসেনসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি কর্ম দিবসে সাধারণ মানুষ প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর