মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

গোপালপুরে ওএমএসের আটা বিক্রির উদ্বোধন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় শুরু হয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি। খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন।
কোনাবাড়ি বাজারের তামাকপট্রি এলাকায় প্রবীর ট্রেডার্স ও সূতী বাজারের আলহা এন্টারপ্রাইজ, পৌরসভার দুটি বিক্রয়কেন্দ্র থেকে প্রতিজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, গোপালপুর বাস মালিক সমিতির আহ্বায়ক প্রবীরচন্দ্র চন্দ, উপজেলা খাদ্য উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম, ডিলার প্লাবন চন্দ্র চন্দসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের নাগালে স্বল্পমূল্যে আটা পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিম্ন আয়ের মানুষ যাতে সহজে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য এ কর্মসূচি চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর