মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কাভার ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মধ্যে দুর্ঘটনা ঘটেছে।
এতে শরিফুল ইসলাম শরীফ নামের এক ব্যক্তি মারা গিয়েছে। মৃত শরীফ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী সিএনজি অটোরিকশাকে কিশোরগঞ্জগামী মাইজহাটি অমি অটোমিলের দক্ষিণ পার্শ্বে একটি কাভার ভ্যান দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরিফুল ইসলাম শরীফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোন যাত্রী ছিলেন না।
এবিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর