মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাগরপুরে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরনের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে জড়ো হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে  বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিশাল মোটর সাইকেল বহরটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ।
এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভপতি মো. শরিফুল ইসলাম স্বপন, মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সম্মানিত সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, আবুল কালাম আজাদ রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, ইঞ্জিয়ার রেজাউল ইসলাম রেজা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শামীম চৌধরী বাবু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা নাগরপুর উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছি। সুষ্ঠধারার রাজনীতি ফিরেয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর