মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

লামায় ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

লামার উপজেলার ফাঁসিয়াখালীতে  সড়কের পাশের ঝোপ থেকে আশরাফুল ইসলাম (১৮ মাস) নামে এক শিশুর  লাশ  উদ্ধার করেছে পুলিশ। বুধবার  (২৭ আগষ্ট) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির পাগলির আগা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম (১৮ মাস) ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগষ্ট) দুপুরে শিশু আশরাফুল ইসলাম বাড়ির আঙ্গীনায় খেলছিল। তার মা বাড়ির কাজ শেষ করে ছেলেকে আঙ্গীনায় দেখতে না পেয়ে প্রতিবেশীরাসহ কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
 পরে আজ বিকেলে সড়কের পাশে ঝোপের ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পরে আজ বিকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লামা থানা পুলিশ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর