মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে জাহাঙ্গীর মন্ডল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল থেকে তাদের গ্রেপ্তার করে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালপুর উপজেলার সুজা মন্ডল (৩৫) এবং জামাল মন্ডল (৩০)। পরে তাদের গোপালপুর থানায় মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বুধবার সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, চলতি বছরের ১ জুলাই রাতে জাহাঙ্গীর মন্ডল সোনামুই বাজার হতে সিএনজি যোগে ভূঞাপুরের উদ্দেশ্যে যাত্র শুরু করে। সে হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় পৌছা মাত্র দুর্ববৃত্তরা সিএনজির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জুলাই গোপালপুর থানায় হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর