মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

মানিকগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ

মানিকগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (২৭ আগষ্ট) শহরের মানিকগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের  নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। তিনি বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ নয়, বরং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ।”ইসলামী ছাত্রশিবিরের  মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্ব জেলা সেক্রেটারি মাহবুবুর রহমানের  সঞ্চালনায়। প্রায় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও শুভেচ্ছা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর