মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাগরপুরে মীর বাবুর ৩০তম শাহাদৎ বার্ষিকী পালন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে যুবদল নেতা শহিদ মীর মাহবুবুর রহমান বাবুর ৩০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (২৬ আগস্ট) দলীয় কার্যালয়ে উপজেলা যুবদল এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন-এর সভাপতিত্বে এবং যুবদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি আহমেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দ্বীপন, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শাহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন দোয়াজানী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আতোয়ার রহমান।
উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান বাবু ১৯৯৫ সালের ২৬ আগস্ট সন্ত্রাসী হামলায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর