মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে খামার থেকে গরু-মহিষ চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে একটি খামারের তালা কেটে খামার থেকে একটি গরু ও দু’টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া চান্দারপুকুর গ্রামের খুবসুরত আলীর খামার থেকে এই চুরির ঘটনা ঘটে।

চোরেরা ওই খামার থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের দু’টি মহিষ এবং এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় খামারের মালিক খুবসুরত আলীর পক্ষ থেকে রাণীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খুবসুরত আলীর স্ত্রী মাবিয়া বিবি জানান, উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ মহাসড়কের পাশে চান্দারপুকুর এলাকায় তাদের বাসা। বাসার সাথে লাগানো একটি খামার রয়েছে। খামারে ৩টি মহিষ ও একটি গরুসহ বেশকিছু ভেড়া ছিল। সোমবার রাতে খামারে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে জানালা দিয়ে দেখতে পান খামারের দরজা খোলা। এ সময় বাসার মেইন দরজা খুলতে গিয়ে দেখতে পান বাহির থেকে শিকল লাগানো। পরে পেছনের দরজা খুলে বাহিরে বের হয়ে দেখেন চোরেরা তিনটি মহিষের মধ্যে দু’টি মহিষ ও একটি গরু চুরি করে নিয়ে গেছে। মহিষ দু’টির মূল্য প্রায় তিন লাখ টাকা এবং গরুর মূল্য এক লাখ টাকা। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর