মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিডব্লিউবি’র চাল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
আজ (২৬/০৮/২০২৫ইং) মঙ্গলবার উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ১৮০ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট (দুই) মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১৮০ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের পাকুন্দিয়া উপজেলায় মোট ১২৩৩ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সূরুজ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালাউদ্দিন ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমিলুন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর