মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাইক্ষ্যংছড়িতে ফের স্থলমাইন বি*স্ফো*র*ণে রোহিঙ্গা যুবক আহত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামের রোহিঙ্গা যুবক আহত হয়েছে।
 রবিবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 সূত্র জানায়, বিস্ফোরণে মারাত্মক আহত রকি আলমকে উদ্ধার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
 স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।”
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, “রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে, আহত যুবক সীমান্ত পেরিয়ে এপারে চলে আসলে, তার অবস্থা গুরুতর বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে” বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর