মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে  ভ্যানচালকের বাড়ি থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলো জব্দ করা হয়। পরে চালগুলো স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে বিতরণ চলছিল। এরই মধ্যে রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। বাড়ির মালিক একজন ভ্যানচালক। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছে তা এখনো সনাক্ত করা যায়নি। তবে চালের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া গেছে। চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর