মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

লামায় ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভির)  শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিল-মারুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা রিনা আক্তার, স্থানীয় গণমাধ্যমকর্মী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের পরিচালকবৃন্দ ও অভিভাবকগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নতুন কুঁড়ি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চার সঙ্গে বেড়ে উঠবে।”
সভায় সহকারী তথ্য অফিসার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রতিযোগিতার গুরুত্ব ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনা উপস্থিত সকলকে আনন্দিত করে তোলে।
সভা শেষে নতুন কুঁড়ি-২০২৫ এর সফল আয়োজনের জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর