মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

গোপালপুরে ঝিনাই নদী ও কাতলা বিল থেকে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়ে ধ্বংস

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদী ও বড় কমুল্লী কাতলা বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পোড়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (১৮ আগস্ট) বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তুহিন হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর ইসলাম, আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না জাল ও ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও মাছের প্রজনন রক্ষার্থে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মাছের ভান্ডার রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর