মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

সিলেটের ডিসি হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃতি সন্তান সারওয়ার আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃতি সন্তান র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।
আজ (১৮/৮/২০২৫ খ্রিস্টাব্দ) সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি/পদায়নকৃত বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আলোচিত র‍্যাবের ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। যার কারণে তিনি আলোচিত ম্যাজিস্ট্রেট হিসেবে খ্যাতি লাভ করেন।
বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরে।
উল্লেখ্য: ১৯৮৩ সালে বাড়ির পাশে অবস্থিত ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁর হাতেখড়ি ও প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে কিশোরগঞ্জ সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হন। ১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৮ সালে তিনি ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে নিয়োগের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর