মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্যচাষিদের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খাইরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা সার ডিলার সমিতির সহ-সভাপতি এবং গোপালপুর সার ডিলার সমিতির জয়েন সেক্রেটার মো. হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. আদম আলী, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য খামারি বৃন্দ।

সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মৎস্য চাষিরা আরও উৎসাহিত হয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর