মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

লামার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ছেলেসহ আটক

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও তার ছেলে হাসান নিহালকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। সূত্রে জানায় তাদের নামে লামা থানা এবং বান্দরবান সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়ায় তাদেরকে আদালতে পাঠানো হবে।
লামা থানাধীন আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, তাদের গ্রেফতারে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে খুলশী থানাধীন এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর