মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় এই মঙ্গল শোভাযাত্রা, সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই দেশ ও জাতির কল্যাণ কামনায় সার্বজনীন প্রার্থনা করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল চৌধুরী, যুগ্ম সম্পাদক দয়ারাম সাহা, সাংগঠিক সম্পদক দিলীপ কুমার দাস, সদস্য প্রিয়াংকা রানী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর