মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন: সোনাতলায় জামায়াতের প্রার্থী ঘোষণা

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা তাদের শক্তিশালী ও জনআস্থাভাজন প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, সোনাতলা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জননন্দিত নেতা উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান। দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদে সততা ও সেবার জন্য পরিচিত প্রভাষক মাওলানা রবিউল ইসলাম এবং মধুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উন্নয়নবান্ধব নেতা আব্দুল আলীম পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, এই প্রার্থীরা সোনাতলা উপজেলার উন্নয়ন, শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীমের নেতৃত্বে মধুপুর ইউনিয়নে অবকাঠামো, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা ভোটারদের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।
ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, অনেকেই বলছেন—“যোগ্য নেতৃত্বের হাতেই সোনাতলার উন্নয়নের ভবিষ্যৎ নিরাপদ।”
দলের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিটি প্রার্থীর জন্য সমন্বিত প্রচার-প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর